০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝুঁকিপূর্ণ কক্ষেই এসএসসি পরীক্ষা!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | | ৫৫১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ৩টি কেন্দ্র ও একটি ভেন্যুতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্র। এ কেন্দ্রের ১০ নম্বর হল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভবনের ছাঁদ ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকা রয়েছে।

ভবনের বিভিন্নস্থানে ইতোমধ্যেই ধ্বসে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ৩০ জন শিক্ষার্থী এ হলে পরীক্ষায় অংশ নিচ্ছেন। হলটি এখন শিক্ষার্থীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটিতে পরীক্ষা নেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রায় ৪০ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানা গেছে।

নুর মোহাম্মদ, আল আমিন, শান্ত, আকাশ সূত্রধরসহ একাধিক শিক্ষার্থী বলেন, আতঙ্কের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। লেখার ফাঁকে ফাঁকে উপরের দিকে চোখ যায়। এতে করে পরীক্ষার অনেক ক্ষতি হচ্ছে। আমরা বিষয়টি শিক্ষকদের বলেছি, তারা কোন পদক্ষেপ নেয়নি।

অভিভাবকদের অভিযোগ, ভবনটি চরম ঝুঁকিপূর্ণ। ভবনের ছাঁদের বিভিন্নস্থানে ধ্বসে পড়েছে। যে কোন সময় ভবনটি ধ্বসে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পাড়ে। কর্তৃপক্ষকে ভবনটিতে পরীক্ষা না নেয়ার কথা জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বিষয়টি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।

বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব নওশাদ আলী বলেন, রুম সংকট থাকায় এ হলে পরীক্ষা নেয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ছাঁদের যে পর্যন্ত ফাটল এবং ভাঙা রয়েছে, সে পর্যন্ত ব্যাঞ্চ সরিয়ে দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি