০৬:৩৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূমিহীনকে বাড়ি দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮ | | ৬৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে আরিফুল নামের একব্যক্তির কাছ থেকে ভূমিহীন হিসেবে বাড়ি বরাদ্দ দেয়ার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী বায়জিদে বিরুদ্ধে। বর্তমানে বায়জিদ ডেপুটেশনে ফটোকপিয়ার হিসেবে গোপালপুর উপজেলায় কর্মরত রয়েছেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের আরিফুল ইসলামের পিতা মৃত সাইফুল ইসলাম তরফদারের নামে ভূমিহীন হিসেবে উপজেলা পরিষদ থেকে বাড়ি করে দেয়ার কথা বলে এক লাখ টাকা নিয়েছেন বর্তমানে ডেপুটেশনে গোপালপুরে ফটেকপিয়ার হিসেবে কর্মরত বায়জিদ। কিন্তু টাকা দেয়ার পরও ভূমিহীন হিসেবে বাড়ি না পাওয়ায় নিঃস্ব হয়েছে পরিবারটি। টাকা ফেরত চাওয়াতে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এনিয়ে আরিফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগি আরিফুল ইসলাম জানান, বায়জিদকে টাকা দিয়েও বাড়ি বরাদ্দ হয়নি বাবার নামে। এখন টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহান করছে। টাকাগুলো খরচ হয়েছে বলে বায়জিদ জানায়। এছাড়াও বিষয়টি প্রকাশ না করার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সে।

বর্তমানে ডেপুটেশনে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিসের কর্মচারী বায়জিদ জানান, অভিযোগটি সত্য নয়। বাড়ি দেয়ার কথা বলে কারো কাছ থেকে কোন টাকা নেয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি