০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন

মির্জাপুরে নৌকার বিপক্ষে অবস্থান : ভাইস চেয়ারম্যানসহ বহিস্কার ৮

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ মে ২০১৬ | | ১২৯৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মীর্জা শামীমা আক্তার শিফাসহ ৮ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

রোববার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সম্পাদক অ্যাডভোটেক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের বহিস্কার করা হয়।

এর আগে শনিবার তাদের দল থেকে বহিস্কারের জন্য মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ টাঙ্গাইল জেলা কমিটি বরাবর সুপারিশ পত্র পাঠান।

বহিষ্কৃত অন্যরা হলেন মির্র্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের আরেক সহ-সভাপতি বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নুরু, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম বদরুল আলম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সানোয়ার হোসেন, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. সুরুজ আল মামুন ও মহেড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাদৎ হোসেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ, আগামী ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার ১৪টি ইউনিয়নের ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় শেষ না হওয়ায় অন্য ৬ টিতে এখনই নির্বাচন হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি