০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেখতে মানুষের ভীড়

খাবারের খোঁজে লোকালয়ে বানর!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭ | | ১৭৩
, টাঙ্গাইল :

খাবারের খোঁজে বানর এ গাছ ও গাছ করে পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের বসত-বাড়িসহ হাটবাজারে দেখা যাচ্ছে এমন একটা বানরকে।

মঙ্গলবার সারাদিন টাঙ্গাইলের ভ‚ঞাপুর উপজেলার গোবিন্দাসীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এ বানরকে। হঠাৎ এলাকায় বানর দেখে মানুষও ভীর জমাচ্ছে। অভুক্ত বানরও মানুষকে দেখে স্থান ত্যাগ করছে।

মঙ্গলবার ভোরে উপজেলার কষ্টাপাড়া ঘোষপাড়া এলাকায় বানর দেখতে পায় গ্রামের মানুষজন। পরে বানর দেখতে সেখানে মানুষের ভীর করতে দেখে দ্রæত স্থান করে বানরটি। এরপর আর সন্ধান পাওয়া যায়নি। সারাদিন ঘুরে ফিরে আবার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন কুকাদাইর কালা সড়ক এলাকায় বিকালে আবার দেখা গেছে বানরটিকে।

অন্যদিকে ভ‚ঞাপুর উপজেলা হতে মধুপুর বনের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ধারনা করা হচ্ছে বানরটি খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করেছে।

গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের উৎপল হালদার জানান, বিকালের দিকে বাড়ির পাশে হঠাৎ একটি বানরকে গাছে দেখতে পাই। বানরটি এ গাছ ও গাছে যাচ্ছে। কৌতুহল মানুষও বানরটি দেখতে ভীর করছে।

স্থানীয়রা জানান, ভোর থেকেই এলাকায় বানর দেখতে পেয়ে অবাক হই। এরপর ধীরে ধীরে মানুষ জড়ো হতে দেখে বানরও স্থান ত্যাগ করে। অভুক্ত বানর খাবারের সন্ধানে হয়ত লোকালয়ে এসেছে। আগে কখনও লোকালয়ে বানর দেখা যায়নি। এই উপজেলার একটি উপজেলার পরই মধুপুর বন। তবে বানরটি কোন ক্ষতি করছে না বা কাউকে কামর দিচ্ছে না।

ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, লোকালয়ে আসা বানরটির বিষয়ে স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বানরটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি