০৮:৫২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বিদ্যুৎ পৃষ্ঠে যুবক নিহত (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭ | | ১৭২১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ইন্টারনেট লাইনের কাজ করতে গিয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামের আইয়ুব আলীর ছেলে ও বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানী ফাইবার এট হোমের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল।

সানোয়ার হোসেনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র। এসময় তিনি নিহতের পরিবারকে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, কোন প্রকার সেফটি ছাড়াই ইন্টারনেট লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সানোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহত সানোয়ার হোসেন ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের অধীনে ইউনিয়ন পর্যায়ে হাইস্পিড ইন্টারনেট লাইন সরবরাহ কাজে নিয়োজিত বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানী ফাইবার এট হোমে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ভূমি অফিসের সামনে ইন্টারনেট লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান বলেও তিনি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি