০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেংজানী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মে ২০১৬ | | ৬৩
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার এলেংজানী নদীতে ডুবে স্বরূপ সিদ্ধা নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সুরুজ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত স্বরূপ সিদ্ধা (১৬) ঢাকার শ্যামলী এলাকার সঞ্জিব সিদ্ধার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, টাঙ্গাইল সুরুজ এলাকার মিন্টু রায় চৌধুরী ছেলে নিলয় রায় চৌধুরীর বন্ধু ও ঢাকার শ্যামলী এলাকার সঞ্জিব সিদ্ধার ছেলে স্বরূপ সিদ্ধা শুক্রবার পুজা দেখতে বাড়ীতে বেড়াতে আসে। শনিবার দুপুর ২টার দিকে দুই বন্ধু সুরুজ এলাকা দিয়ে প্রবাহিত এলেংজানী নদীতে গোসল করতে যায়। হঠাৎ স্বরূপ সিদ্ধা নদীতে ডুবে যায়। এ সময় নিলয় রায় চৌধুরীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদীতে ডুবে যাওয়া ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চালায়। ডুবন্ত স্বরূপ সিদ্ধাকে স্থানীয়রা খুজে না পেয়ে নিলয় চৌধুরীর বাবা মিন্টু রায় চৌধুরীকে খবর দেয়। পরে নিলয়ের বাবা টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কোন ডুবুরী দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের বিশেষ একটি ডুবুরী দল প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় কিশোর স্বরূপ সিদ্ধারের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরী দল নেতা মুশফিকুর রহমান জানান, তার নেতৃত্বে চার সদস্যের একটি ডুবুরী দল উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ১ ঘন্টা উদ্ধার তৎপরতার পরে দলের ইলিয়াস ও হুমায়ন কবির মৃত অবস্থায় স্বরূপ সিদ্ধারের মরদেহ উদ্ধার করে। মৃত স্বরূপ সিদ্ধারের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি