১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭ দাবিতে বিটেক শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ | | ১৫২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)-এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনে বিটেক শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

এতে বক্তব্য রাখেন সোসাইটি অব বিটেক স্টুডেন্টের সভাপতি মো. আশরাফুল, সহ-সভাপতি শামীম হোসেন পান্না, ইমতিয়াজ আহম্মেদ, সাধারণ সম্পাদক নিজামুল হক রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ভূইয়া প্রমুখ।

এসময় বক্তরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তাদের ৭দফা দাবিগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনতিবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বশরীরে উদ্বোধন, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য ২ টি কলেজ বাস বরাদ্দ, নতুন ছাত্র হল নির্মান, নিরবিচ্ছিন্ন বিদুৎ ব্যবস্থা ও বন্ধ সাব স্টেশন চালু, কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ল্যাবরেটরি চালু, ওয়াইফাই সংযোগ চালু ও সুরক্ষিত ছাত্রী হল নিশ্চিত করা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি