০৭:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

“কর বাহাদুর পরিবার” সম্মাননা পেলেন সাংবাদিক শেখর’ র পরিবার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭ | | ৬১৬
আয়কর প্রদানে পরিবারের সদ্যসদের ধাবাহিক অবদানের জন্য টাঙ্গাইলের প্রবীন আয়কর আইনজীবী যুগলপদ সাহা ও তার পরিবারের সদস্যদের টাঙ্গাইল জেলার ‘কর বাহাদুর পরিবার’ সন্মাননা তুলে দেন প্রধান অতিথি সাংসদ
, টাঙ্গাইল :

“কর বাহাদুর পরিবার” সম্মাননা পেলেন টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক কামনাশীষ শেখর এর পরিবার। তার বাবা প্রবীন আয়কর আইনজীবী যুগলপদ সাহা ও পরিবারের সদস্যরা নিয়মিত আয়কর প্রদান করায় এ সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার একমাত্র পরিবার হিসেবে এ সন্মাননা পদক গ্রহন করেন সাংবাদিক কামনাশীষ শেখর বাবা প্রবীন আয়কর আইনজীবী যুগলপদ সাহা।

জানা যায়, অর্থমন্ত্রী ২০১৭ সালের বাজেট বক্তৃতায় আয়কর প্রদানে পরিবারের সদস্যদের ধারাবাহিক অবদানের জন্য প্রতি জেলা থেকে একটি পরিবারকে ‘কর বাহাদুর’ সন্মাননা দেয়ার ঘোষনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারেই এ সম্মাননা পান তারা।

গাজীপুরের ভাওয়াল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ সিমিম হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সন্মাননা স্মারক প্রদান করেন।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার বেগম সুলতানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালযের উপাচার্য হারুন অর রশীদ, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, গাজীপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাহাদত হোসেন সিকদার, সেরা করদাতাদের পক্ষে আলী আজগর নন্দন প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি