০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কমিউনিটি পুলিশ ডে পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ | | ৯২
, টাঙ্গাইল :

“পুলিশই জনতা’ জনতাই পুলিশ” শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে দিবসটি উপলক্ষে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যদের অংশ গ্রহণে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। সকাল দশটার দিকে মির্জাপুর থানা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়।

র‌্যালিটির নেতৃত্বদেন মির্জাপুর ও নাগরপুর সার্কেলের এএসপি শাহাদত হোসেন।

পরে কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন এএসপি শাহাদত হোসেন, মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মোফাজ্জল হোসেন দুলাল, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, পৌর কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি আবু আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি