০৮:০৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সবজির বাজারে আগুন!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ অক্টোবর ২০১৭ | | ৩১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সবজি ও মশলার বাজারে যেন আগুন ধরেছে। আগাম শাকসবজি বাজারে উঠলেও দাম আকাশছোঁয়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা কেজি। বেগুনের দর প্রায় ৮০ টাকা। অন্যান্য শাকসবজিরও দাম বেড়েছে অস্বাভাবিক হারে।

বর্তমানে বাজারে কাঁচা মরিচ ১৫০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাস আগেও মরিচের দাম ছিল ৬০-৭০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি ধরে। কয়েক দিন আগেও বেগুন ছিল ৪০-৪৫ টাকা কেজি। ফুলকপি ১০০-১২০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। লাউ আকার ভেদে ৪০-৮০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, শিম প্রতি কেজি ৬০-৮০ টাকা। মূলা ৪০-৫০ টাকা কেজি। চিচিঙ্গা ৬০-৮০ টাকা, পটল ৪৫-৫০ টাকা, করল্লা ৬০-৮০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা, কচুরমুখী ২০-৩০ টাকা, কচুরলতি ৪০-৫০ টাকা, শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ২০-২৫ টাকা, মিষ্টকুমড়া ৬০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে বিভিন্ন প্রকার শাক বিক্রি হচ্ছে ১০-৩০ টাকা কেজি করে।

প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। রসুন দেশী বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। আদা বর্তমান ১৪০ কেজি দরে বিক্রি হচ্ছে।

এই সময়ে সবজির যে দাম থাকার কথা এর চেয়ে তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বটলতা বাজারে কথা আকুর-টাকুরে বাসিন্দা জোবায়ের হোসেনের সাথে।

তিনি বলেন, বাজারে কথা আর কি বলবো। প্রতিদিনই জিনিস পত্রের দাম বাড়ছে। আমাদের মতো সামান্য আয়ের মানুষদের এখন বাজার করা কঠিন হয়ে পড়ছে। চালসহ প্রায় সকল জিনিসের দাম বেশি।

একই বাজারে কথা হয় সবজি বিক্রেতা হানিফ মিয়ার সাথে।

তিনি বলেন, কয়েকদিন আগেও বাজারে সবজির দাম সস্তা ছিল, এখন দাম অনেক চড়া। বাজারে তেমন সবজি এখন পাওয়া যায় না। শীতের সবজি এখনও বাজারে পুরোপুরি আসেনি। এলে সবজির দাম কমে আসবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি