০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আইজিপি শহিদুল হক

শিক্ষক লাঞ্চিতের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মে ২০১৬ | | ৭৪
, টাঙ্গাইল :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি। আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামনে পেলে পায়ে ধরে সালাম করি। সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে পুলিশের কিছু করার নেই। এই ঘটনায় আদালতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে যদি আমাদের কিছু করার থাকে তবে আমরা অবশ্যই তা করবো।

তিনি বৃহস্পতিবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের ‘একবিংশ শতাব্দিতে পুলিশিং’ সম্মেলনে যোগদানের পুর্বে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা সম্পর্কে আইজিপি বলেন, ফারুক হত্যায় চার্জশীট দেয়া হয়েছে। আসামীদের আমরা এখনও গ্রেফতার করতে পারিনি। তাদের মালামাল জব্দের আদেশ পাওয়া গেছে। সেই বিষয়ে প্রক্রিয়া চলছে। আশাকরি দ্রুতই আইনি প্রক্রিয়ায় তাদের আনতে পারবো।

এছাড়া বিএনপিএর যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সাথে আরও কোন নেতা জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, এই ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিপিএস বিভাগের মিলনায়তনে আয়োজিত সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য এসপিএম উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প ও বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি