১১:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সৌদি আরবে নিহত নজরুলের মর দেহ চায় পরিবার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | | ৩০৯৬
, টাঙ্গাইল :

সৌদি আরবের জেদ্দায় ‘আল সমিজ সুভার’ নামে একটি দোকানে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নজরুল ইসলামের মর দেহ দ্রুত ফেরত চায় তার পরিবার। নিহতের খবর শোনার পর থেকেই ওই পরিবারে শুধুই আহাজারি চলছে।

জীবন-জীবিকার তাগিদে সংসারের অভাব দূর করতে সৌদি আরব পাড়ি জমায় নজরুল। নজরুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ গ্রামের আ. মালেক মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতোই গত ১০ সেপ্টেম্বর সৌদি আরবের ‘আল সমিজ সুভার’ দোকানে নজরুল কাজ করতে যায়। ওই দোকানে বিদ্যুতের লাইন থেকে হঠাৎ আগুন লেগে নজরুলের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

পরে দীর্ঘ ৭ দিন সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নজরুল মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর আগে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমায় নজরুল ইসলাম। গত দেড় বছর আগে ছুটিতে এসে তিনি বিয়ে করেন। তার স্ত্রী নাম হ্যাপি আক্তার।

নজরুলের স্ত্রী হ্যাপি আক্তার জানান, তাঁর (নজরুলের) স্বপ্ন ছিল প্রবাস থেকে ফিরে এসে ব্যবসা করে পরিবারের সকলকে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।

নজরুলের বাবা মালেক মিয়ার কাছে নজরুলের ব্যাপারে কিছু জানতে চাইলেই তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, নজরুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সর্বনাশা আগুন আমার সেই সাজানো সংসার ধংস করে দিল।

একই গ্রামের টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল বলেন, নজরুল এলাকায় ভালো ছেলেদের মধ্যে একজন। তার পরিবারের পক্ষ থেকে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

এ ব্যাপারে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, এ ব্যাপারে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তথ্য পেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে মর দেহ আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি