১০:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চলন্ত বাসে গণ ধর্ষনের পর হত্যা

ছেলের শাস্তি চান মা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭ | | ২৬৭
, টাঙ্গাইল :

চলন্ত বাসে ‘ধর্ষণের পর’ হত্যার ঘটনায় দোষী হলে নিজের ছেলেরও শাস্তি চেয়েছেন গ্রেপ্তার বাস চালকের এক সহকারীর মা জাহানারা বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করেন। কেউবা কান্নায় ভেঙে পড়েন। তবে দোষী হলে তারা স্বজন হলেও তার শাস্তির দাবি করেন। খবর বিডিনিউজ২৪.কম

এ পাঁচজন হলেন বাসের চালক হাবিবুর রহমান (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫), সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯)।

হাবিব, সফর আলী, আকরাম ও জাহাঙ্গীর ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। শামীমের বাড়ি জেলার মুক্তাগাছা উপজেলার নন্দীপুর গ্রামে।

চালক হাবিবুর রহমানের মা জাহানারা বেগম বলেন, “আমার ছেলে এমন কাজ করতে পারে তা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। দুই ছেলে আর এক মেয়েকে রেখে ২০ বছর আগে আমার স্বামী মারা যান। সন্তানদের বড় করতে খুব কষ্ট হইছে।

“কিন্তু আমার এই সন্তান এমন ঘটনা ঘটাবে তা কোনোদিন ভাবিনি।”

কথাগুলো বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

জাহাঙ্গীরের মা জাহানারা আক্তার বলেন, “যদি আমার পোলা এমন কর্ম কইরা থাকে তাহলে তার যে শাস্তি হবে আমরা তা মেনে নিব।”

আকরাম ও সফর আলী সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্য কোনো কথা বলতে রাজি হননি।

তবে এ ঘটনায় জড়িত থাকলে তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম সোহাগ বলেন, “যদি তারা এমন কর্মকাণ্ড করে থাকে, তাহলে তাদের দেশের প্রচলিত আইনে তাদের বিচার হওয়া উচিত। এ ঘটনায় আমাদের ইউনিয়ন কলঙ্কিত হয়েছে।”

ময়মনসিংহ-বগুড়া পথে চলাচলকারী ছোঁয়া পরিবহনের ওই বাসের মালিক আমেনা খাতুন এই ‘ন্যক্কারজনক’ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ছোঁয়া পরিবহনের একটি বাসে করে গত ২৫ অগাস্ট রাতে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বাসের কর্মচারীরা রূপাকে পালাক্রমে ধর্ষণের পর ঘাড় মটকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায়।

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় ওই তরুণীর লাশ পাওয়ার পর হত্যার আলামত থাকায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে মধুপুর পুলিশ।

কিন্তু পরিচয় জানতে না পারায় ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়।

গণমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রূপাকে শনাক্ত করে তার পরিবার। পরে রূপার বড় ভাই হাফিজুর রহমান ছোঁয়া পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রূপার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশে। ঢাকার আইডিয়াল ল কলেজে পড়ালেখা করার পাশাপাশি একটি কোম্পানির প্রোমশনাল ডিভিশনে কাজ করছিলেন তিনি। তার কর্মস্থল ছিল ময়মনসিংহ জেলা সদরে।

বৃহস্পতিবার তার লাশ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি