০৭:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চলছে বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ আগস্ট ২০১৭ | | ৪০২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গত প্রায় এক মাস ধরে চলছে বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ।

শনিবার বিকেলে মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে এই সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

চলমান এই কর্মসূচী বাস্তবায়নে তৃনমূলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সিকদার, সহ সভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা এলাহি সিকদার, মো. শামীম প্রমুখ।

সমাবেশে ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি নেতাকর্মীরা তাদের সদস্য পদ নবায়ন করেন।

এ ব্যাপারে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই কর্মসূচী শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নও পৌরসভার ওয়ার্ডগুলোতে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি