০৭:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাসপাতালে ভর্তি

ভ‚ঞাপুরে স্কুল ছাত্রীকে বেধরক বেত্রাঘাত

| টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭ | | ৭৪৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে শিক্ষকের বেধড়ক বেত্রাঘাতে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী হাসপাতালের বিছানার যন্ত্রনায় কাতরাচ্ছে।

মঙ্গলবার দুপুরে ভ‚ঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা বুসরা রিশাকে শিক্ষক মামুন এই নির্যাতন চালায়। পরে পুলিশের সহায়তায় নির্যাতিত ওই ছাত্রীকে ভ‚ঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্কুল শিক্ষার্থী আনিকা উপজেলার রসুনা গ্রামের খায়রুল আলমের মেয়ে। বেত্রাঘাতকারী শিক্ষক মামুন সেকায়েপ প্রকল্পের আওতায় ভ‚ঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন।

আহত শিক্ষার্থী আনিকা বুসরা রিশা জানান, বিনা অপরাধে শিক্ষক মামুন বেধরক বেত্রাঘাত করেছে। আমি ছাড়াও আমার সহপাঠিদেরকেও বেত্রাঘাত করে। এতে হাত ও পিঠে বেত্রাঘাতের কারনে ফুলে গেছে। ব্যথায় থাকতে পারছি না। বিষয়টি অন্যদের কাছে বলায় আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। অন্যায়ভাবে আমাকে বেত্রাঘাতকারী শিক্ষকের শাস্তি চাই।

এসময় আনিকার বাবা খায়রুল আলম জানান, মেয়েটিকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষকের এমন কর্মকান্ডে হতাশ হয়েছি। ওই শিক্ষকের শাস্তি দেয়া হোক।

ভ‚ঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) জাহিদুজ্জামান জুয়েল জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েকস্থানে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন জানান, শিক্ষার্থীকে বেত্রাঘাত করা আইন ভর্হিভ‚ত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি