১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ড. মো. আব্দুর রাজ্জাক

আগামী নির্বাচন বানচাল করতে বিদেশে গেছে খালেদা জিয়া

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ | | ১৪৪৩
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করতে তারেক জিয়ার সাথে সলাপরামর্শ করার জন্য বিদেশে গেছে। তারা মা-ছেলে মিলে গত নির্বাচন পূর্ববর্তী জ¦ালাও পোড়াও কর্মসূচীর থেকেও ভয়ঙ্কর নাশকতা করার পরিকল্পনা করছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

ড. রাজ্জাক আরও বলেন, আজকের ছাত্রনেতারই আগামী দিনের দেশ রক্ষায় ভূমিকা রাখবে। এসময় তিনি বিএনপি-জামাতের নাশকতার পরিকল্পনার মোকাবেলা করার জন্য ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।

মধুপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম এনামুল হক শামীম, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুর নাহার চাঁপা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল।

সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীসহ আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি