১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অনিক সভাপতি, শরীফ সম্পাদক

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুলাই ২০১৭ | | ৭১৮৭
, টাঙ্গাইল :

জেলা আহ্বায়ক কমিটির সদস্য মীর আসিফ অনিককে সভাপতি ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে টাঙ্গাইল জেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলসহ জেলা কমিটির পাঁচ যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়।

জেলা কমিটির পাঁচ যুগ্ম আহবায়ক যথাক্রমে তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল, রাশেদুল হাসান জনি ও শামিম আল মামুন।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন এই ঘোষণা করা হলো বলে বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়েছে।

নতুন কমিটিতে মো. সাদ্দাম হোসেন সহ সভাপতি, মীর তানভীর যুগ্ম সাধারণ সম্পাদক ও দেওয়ান মাজিদুর রহমান মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সভাপতি সাদ্দাম হোসেনসহ কমিটির সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের যে উন্নত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, মির্জাপুর উপজেলা ছাত্রলীগ সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্বক ভূমিকা পালন করবে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব জীবন দিয়ে হলেও অক্ষরে অক্ষরে পালন করে যাবে বলেও জানান।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সভাপতি খান আহমেদ শুভ ও জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল সহ সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন কমিটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২০১৪ সালের খন্দকার নাঈম হোসেনকে সভাপতি ও মো. আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে উক্ত কমিটির নিষ্ক্রিয় কার্যক্রম ও সাধারণ সম্পাদক বিয়ে করায় সে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে জেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি