০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ জুন ২০১৭ | | ৪৭৫৩
, টাঙ্গাইল :

দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ঘন্টা উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী প্রায় ২৭ হাজার পরিবহন সেতুটি পাড়াপাড় হয়েছে। আর এতে টোল দুই কোটি ১৫ লাখ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতুটি চালু হওয়ার পর এর আগে এতো পরিমান টোল আদায় হয়নি। বর্তমানে সেতুর টোল আদায় করছে বিতর্কিত কোম্পানী কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিনাঞ্চলের প্রায় ২৬টি জেলায় পরিবহন চলাচল করে। সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই সেতুর নিয়মিত টোল আদায় করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গে গত ২৩ তারিখ (শুক্রবার) সকাল ৬টা থেকে ২৪ তারিখ (শনিবার) সকাল ৬টা পর্যন্ত ১৬ হাজার ৭৭০ বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন পাড়াপাড় হয়েছে।

এছাড়া ঢাকাগামী ৯ হাজার ৯৬২টি পরিবহন সেতু পাড় হয়েছে। ফলে ২৪ ঘন্টায় ২৬ হাজার ৬৭২টি বিভিন্ন ধরনের পরিবহন সেতু পাড়াপাড় হয়েছে। এতে পরিবহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ১৫ লাখ টাকা। অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।

অভিযোগ আছে সিএনএস কোম্পানীটি বিআরটিএ ডাটাবেইজড ব্যবহার করা হচ্ছে জানিয়ে পরিবহন থেকে বাড়তি টাকা আদায় করছে। এছাড়া কোম্পানীটি অনিয়মের মাধ্যমে টোল আদায়ের টাকা আত্মসাত করছে। এসংক্রান্ত একাধিক প্রতিবেদন বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে নিয়োজিত কোম্পানী কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এর ম্যানেজার আমিনুর রহমান জানান, গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। তবে ঈদের পর ফিরতি পথে এর পরিমাণ আরো বেশি হতে পারে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি