১০:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের উপস্থিতিতেই বহুমাত্রিক কোম্পানীতে হামলা ও ভাঙচুরের চেষ্টা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ | | ২০৫০
, টাঙ্গাইল :

পুলিশের উপস্থিতিতেই প্রান্তিক পর্যায়ের বিক্ষুব্ধ পোল্ট্রি খামারীরা টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘীর সিপি বহুমাত্রিক কোম্পানীতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিপিসহ বহুমাত্রিক কোম্পানীদের দৌরাত্ম ও ষড়যন্ত্র বন্ধ এবং বানিজ্যিকভাবে ডিম ও মুরগী উৎপাদন বন্ধের দাবিতে ঘেরাও সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর আয়োজন করে স্থানীয় পোল্ট্রি খামারীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রান্তিক খামারী মো. আব্দুল মালেক। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আব্দুল আউয়াল, কার্যকরি সভাপতি মো. শওকত মোল্লা, ঢাকা বিভাগীয় নবীণ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন স্বপনসহ অনান্য খামারীরা।

পরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাগরদিঘী দিঘীর পাড় জার্মান প্রজেক্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিপি বহুমাত্রিক কোম্পানীর সামনে গেলে অংশ নেওয়া পোল্ট্রি খামারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং হামলা ও ভাংচুরের চেষ্টা করে। এসময় পুলিশ ও পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিনি নিয়ন্ত্রনে আসে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি