১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা নয়- প্রধান বিচারপতি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ | | ২৭১৫
, টাঙ্গাইল :

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যত ক্ষমতারধরই রাষ্ট্র হোক, যত ক্ষমতাধর রাষ্ট্র প্রধানই হোক। আইনের কাছে কিন্তু সে মাথানত করে। কেউ কিন্তু আইনের উর্ধ্বে নয়, এর অর্থ এই নয় যে বিচারক যারা তারাও আইনের উর্ধ্বে। সবচেয়ে দায় বদ্ধতা বিচারকের রায়। এটা আমি অস্বীকার করি না, বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন নয়।

টাঙ্গাইল জেলা বার সমিতি আয়োজিত আইনজীবিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিচারপতি আরো বলেন, আমরা বিচারকরা নিয়ন্ত্রনাধীন, আমাদের রোলস্ আছে আমরা এর বাইরে যেতে পারি না। বিচারকরা আইনের বাইরে কোন কাজ করতে পারে না।

তিনি বলেন, এই দেশ শান্তিপূর্ণ দেশ ছিল, ইদানিং কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাস মাথাচারা দিয়ে উঠেছে। একটা গোষ্ঠি ধর্মের নামে, ধর্মের অপব্যাখ্যা করে কাজ করছে। নিজে তো মারা যাচ্ছেই সাথে দুধের বাচ্চা নিয়ে। কোন ধর্মই এটা বলা নেই। জিহাদ এটা নয় যে একজন নিরাপরাদকে মেরে আমি নিজেও মারা যাব। জিহাদ কিন্তু এটা বলেন না। আমি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবো না। মহান ধর্মগ্রন্থে কিন্তুু এভাবে বলা নেই। আর একা সরকারের পক্ষে এই সন্ত্রাসবাদ বন্ধ করা সম্ভব না।

জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এ্যাডভোকেট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের রেজিষ্ট্রার মোঃ জাকির হোসেন, সিনিয়র জেলা জজ মো. রবিউল ইসলাম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি