১২:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাওরবাসীর পাশে দাঁড়ালেন ফজলুর রহমান খান ফারুক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ মে ২০১৭ | | ১২৩২৮
, টাঙ্গাইল :

পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

রোববার সকালে জেলা পরিষদ কার্যালয়ে হাওরবাসীর জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ১০০ বস্তা ত্রাণ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ।

উলে­খ্য, হাওড়বাসীদের সাহায্যের জন্য মাভাবিপ্রবি’র শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করেছে। হাত বাড়িয়েছে মানুষের কাছে, সাহায্যের আবেদন জানিয়েছে হাওড়বাসীর জন্য।

শিক্ষার্থীরা জানান, ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের জন্য তাদের পক্ষ থেকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ৩ কেজি আটা, ২ কেজি চিড়া, ১ কেজি লবন, ১০টা মোমবাতি, ১ বক্স স্যালাইন, ১০টা পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও ২ বক্স (২০টি) দিয়াশলাই সমন্বয়ে একটি করে বস্তা তৈরী করে ৪০০ জন মানুষকে সহযোগিতা করার লক্ষ্য নেয়া হয়েছে। এর মধ্যে ১০০জন মানুষের সাহায্যর জন্য এগিয়ে আসলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি