০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবর্নণীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা

বন বিভাগের কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ মে ২০১৭ | | ১২৪২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ঢাকা-সখীপুর সড়ককে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই সড়কের প্রতিমা বংকী গ্যাস ফিল্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলার প্রতিমা বংকী গ্রামের দেলোয়ার হোসেনের চার টি পোল্ট্রি ফার্মের ঘর উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এ অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালে ঢাকা-সখীপুর সড়কের উভয় পাশে ঢাকা-টাঙ্গাইল গামী যাত্রীসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাচলকারীরা অবর্নণীয় দুর্ভোগে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে টাঙ্গাইল বন বিভাগের (এসিএফ) টাঙ্গাইল দক্ষিণের সহকারি বন সংরক্ষক সাজ্জাদুজ্জামান, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ ও ডিবি গজারিয়ার বিট কর্মকর্তা কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী গ্রামের দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও লুৎফর রহমানের পোল্ট্রি খামারের চারটি টিনের ঘর ভেঙ্গে দেওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে হাজী মাইন উদ্দিন (৬০) ও তাঁর নাতনি রুমা বেগম আহত হন।

এ ঘটনার জেরে এলাকাবাসী ওইসব কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমঝোতার আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি