০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় চালক নিহত, হেলপার আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ মে ২০১৭ | | ১৩৪৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাস ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ঘের ঘটনায় পিকআপভ্যানের চালক তারিকুল ইসলাম (২২) নিহত ও হেলপার আকতার (২৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত দুইটারদিকে মহাসড়কের শুভুল্যা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত হেলপারকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলে কুমুদিনী হাসপাল সূত্র জানিয়েছেন।

নিহত তরিকুল ইসলাম বরিশাল জেলার আগৈরঝরা থানার মাগুরা গ্রামের পান্না সিকদারের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে পৌছালে বিপরীতদিক থেকে আস পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে ও মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আহতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়।

এ বাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক এসআই গোলাম কিবরিয়া জানায়, বাসটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি