০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবীতে প্রতীকি অনশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ | | ১১৮
, টাঙ্গাইল :

বেসরকারী শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সরকারী বেসরকারী বৈষম্য দূরীকরণের দাবীতে টাঙ্গাইলে প্রতীকি অনশন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দরা।

বুধবার শহরের নিরালা মোড়স্থ শহীদ মিনার প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দীর্ঘ ৫ ঘন্টাব্যপী এ কর্মসূচী চলে।

এ সময় বক্তারা বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠিত একমাত্র রেজিস্টার্ড ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন “বাংলাদেশ শিক্ষক সমিতি”। প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক, জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া শিক্ষকবান্ধব ও শিক্ষানুরাগী। তাই আমাদের প্রত্যাশা আপনি শিক্ষকদের দাবী বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান।

এছাড়াও সংগঠনের সহ-সভাপতি শামীম আল মামুন জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ১২টি উপজেলার সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে শিক্ষকদের অনশন ভঙ্গ করান সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি