০৯:৩০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করটিয়া সরকারি সা’দত কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দীর্ঘদিন পর টাঙ্গাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে করটিয়া সরকারি সা’দত কলেজ প্রাঙ্গণে ওই কলেজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর শফিকুল ইসলাম ভূঁঞা প্রমুখ।

এসময় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাব্বির হাসান পল, অধ্যাপক ইমরুল কায়েস, ক্রীড়া শিক্ষক আব্দুস সাত্তার।

সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর সরকারি সা’দত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াতে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা আনন্দিত।

১৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি