০৫:৩৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে সড়ক দুর্ঘটনায় সুলতান উদ্দিন নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন শুভুল্লা গ্রামের বাসিন্দা। 

ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন।
 
বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে মহাসড়কের সার্ভিস লেন দিয়ে হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এদিকে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি