০৯:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনে প্রথম পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০১৭ | | ২২৩৪
, টাঙ্গাইল :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনে প্রথম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।

রোববার সকালে টাঙ্গাইল ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে খ গ্রুপে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনে প্রথম স্থান অর্জন করে তারা।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এর হাত থেকে পুরস্কার গ্রহন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদেরসহ শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা প্রমুখ।

এছাড়া এসময় টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলেই আনন্দিত। প্রতিষ্ঠানটি শুধু লেখাপড়ায় ভাল ফলাফলই অর্জন করছে না। ভাল ফলাফলের পাশাপাশি সহ-পাঠ্য শিক্ষা ক্রমেও অনেক সাফল্য অর্জন করছে বলে শিক্ষকরা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও তাদের এ সাফল্য বলেও মন্তব্য করেন তারা।

পুলিশ লাইস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, “আমরা লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সকল দিক থেকে পারদর্শী করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনে প্রথম স্থান অর্জন করেছে শিক্ষার্থী। আশাকরি শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকসহ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে দেশের প্রথম সারির বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে পারবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি