১১:২৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকার প্রার্থীর জনসভায় ভোট চাইলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের জনসভায় ভোট চাইলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী মো.শাহজাহান খান এমপি। 

সোমবার দুপুরে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী মো.শাহজাহান খান এমপি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

তিনি বলেন, বিগত দিনে গোপালপুর-ভূঞাপুরে যে কাজ হয়েছে তা দৃশ্যমান। এছাড়াও ভূঞাপুরে অর্থনৈতিক জোন করা হচ্ছে। যা থেকে সাধারণ মানুষের ভাগ্য অনেকটাই পরিবর্তন হবে। উন্নয়নের মহাসড়কে টাঙ্গাইল-২ আসনের মানুষের অংশ গ্রহণ চান তিনি। এ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী তানভীর হাসান ছোটমনির পক্ষে ভোট চাইলেন তিনি। সভায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির। সভায় সম্মানিত অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মরহুম হাতেম আলী তালুকদারের স্ত্রী আমিরুন নেছা,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়াসহ জেলা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি