০৯:৪৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আটটি সংসদীয় আসনের ৬৪ প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন তারা। প্রার্থিতা প্রত্যারের এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন- টাঙ্গাইল-১ আসন থেকে জাকের পার্টির রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ আসন থেকে জাকের পার্টির এনামুল হক মঞ্জু, টাঙ্গাইল-৩ আসন থেকে জাকের পার্টির আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ আসন থেকে জাকের পার্টির দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ আসন থেকে জাকের পার্টির রাকিব হোসেন ও জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম, টাঙ্গাইল-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও রাফিউর রহমান খান ইউসুফজাই ও টাঙ্গাইল-৮ আসন থেকে জাকের পার্টির আব্দুল জলিল।  

টাঙ্গাইলের আটটি আসনে এখন ভোটের মাঠে থাকছেন ৫৪ জন প্রার্থী।

তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি