১১:০৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে উইমেন্স এন্ড ই-কমার্স’র মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন্স এন্ড ই-কমার্স’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের একটি রেস্টুরেন্টে উই’র টাঙ্গাইল টিমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন উই’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমা আক্তার নিশা। উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্কিং কমিটির পরিচালক ড. সালমা পারভীন, উই’র সাবেক টাঙ্গাইল জেলা প্রতিনিধি নহরে জান্নাত মিষ্টি,  আফরিন সুলতানা শিল্পী প্রমুখ। এ সময় টাঙ্গাইলের শতাধিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 

উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, আমি টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের বলব উইতে সচল হতে। যারা সচল মেম্বার তারা ট্রেনিং করার সুযোগ পাবে। সামনে ঢাকায় একটি বড় পরিসরে ট্রেনিং করানো হবে। সেখানে টাঙ্গাইলের ২০-৩০ জন নারী যেতে পারবে। আশা করছি টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের নতুন ভাবে পথ চলা সহজ হবে। আজ এই মাসিক মিটিং এ একশ নারী উদ্যোক্তা এসেছে। আমি চেষ্টা করবো আগামীতে দুইশ উদ্যোক্তা একত্রিত করার।

উই’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। যারা স্থানীয় পণ্য নিয়ে কাজ করে আমরা তাদের নিয়ে কাজ করি। অনেক নারীরা কাজ করতে চাই, তারা সাহস পাচ্ছেনা তাদের উৎসাহিত করছি। আজ টাঙ্গাইলে এসেছি নারী উদ্যোক্তাদোর সাথে আলোচনা করতে।  টাঙ্গাইলের নারীরা ভালো কাজ করে। সামনে দিকে কিভাবে আগানো যায় সে বিষয়ে আজ আলোচনা করতে এসেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি