০৮:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইলেকট্রিক তার ঠেকে পাট বোঝাই ট্রাকে আগুন ! লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ইলেকট্রিক তার ঠেকে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ৮ লাখ টাকার পাটসহ ট্রাকটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকের ড্রাইভার পলাশ মিয়া বলেন, বুধবার দুপুরে হামিদপুর থেকে ট্রাকে পাট বোঝাই করে এলেঙ্গার দিকে যাচ্ছিলাম। রওনার সময় ট্রাকের উপরে ইলেকট্রিক তার ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভায়। ততক্ষণে এক লাখ টাকার পাট পুড়ে যায়।

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ লিডার মনিরুজ্জামান জানান, একটি পাট বোঝাই ট্রাকে ইলেকট্রিক তার ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি