০৯:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুকুরের পা‌নিতে পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে পুকু‌রের পানিতে ডুবে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।  আজ শ‌নিবার (২ সে‌প্টেম্বর) সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। 

এর আগে তা‌দের উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন। সম্প‌র্কে তারা খালা ভা‌গ্নি। 

দুই শিশুরা হ‌লেন, উপ‌জেলার মা‌নি‌কের মে‌য়ে জান্না‌তি (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)। 

‌নিহত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া ব‌লেন, সকা‌লে তারা বা‌ড়ির পা‌শেই খেলাধুলা করা শে‌ষে গোসল করার জন‌্য পুকু‌রে নে‌মে‌ছিল। প‌রে সেখা‌নে জান্না‌তি ও সা‌দিয়া পা‌নি‌তে ডু‌বে যায়। তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয় আরেক শিশু। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পুকু‌রের পা‌নি‌তে নে‌মে দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসি। 

ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, দুইশিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিল। 

ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) কামরুল হো‌সেন ব‌লেন, দুই শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি