০৯:৫৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাবিকে হত্যার দায়ে ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শুরীরচালা গ্রামের নিজবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। মামলার প্রধান আসামি দেবর সালাম মিয়াসহ ছয়জন এখনো পলাতক।   

গ্রেফতার রুহুল আমিন উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য। তিনি কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক।    

পুলিশ জানায়, গত শুক্রবার সকালে উপজেলার শুরীরচালা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর সালাম মিয়ার সঙ্গে ভাবি জরিনা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সালাম মিয়া একটি লাঠি দিয়ে জরিনার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জরিনাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে জরিনা মারা যান।   

এ ঘটনায় নিহত জরিনার মেয়ে স্বপ্না আক্তার বাদী হয়ে সালাম  মিয়াকে প্রধান আসামি কওে সাতজনের বিরুদ্ধে সখীপুর থানায় হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত রুহুল আমিনকে মামলায় ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে।

মামলার বাদী স্বপ্না আক্তার  বলেন, তুচ্ছ ঘটনায় সবাই মিলে আমার মাকে ওরা পরিকল্পিতভাবে খুন করেছে। ইউপি সদস্য রুহুল আমিন ছিল খুনের ইন্ধনদাতা। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, রুহুল আমিনকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি