০৭:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ট্রাক চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | | ২৩৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় শিউলী আক্তার (৩৫) নিহত ও তার স্বামী আব্দুল আলীম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের বাড়ি ভূয়াপুর উপজেলার থলকাশী গ্রামে। স্বামী-স্ত্রী পেশায় হোমিও চিকিৎসক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোড়াই থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে ভূয়াপুরের উদ্দেশ্যে রওনা হন। গোড়াই মিল গেইট এলাকায় পৌছালে দ্রুত গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে স্ত্রী শিউলী আক্তার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন আব্দুল আলীম। পরে হাইওয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি