০৭:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে দেড়-দুই হাজার টাকায় করোনার টিকা রেজিষ্ট্রেশন, আটক ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে দেড়-দুই হাজার টাকা ফি নিয়ে কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিষ্ট্রেশন (নিবন্ধন) করার অপরাধে সাব্বির হোসেন রুবেল (৩১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত সাব্বির হোসেন রুবেল সদর উপজেলার নগরজলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি- ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কমান্ডার (এএসপি) মো. এরশাদুর রহমান। 

তিনি জানান, চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিষ্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামীকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি