০৬:৪৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে গ্রামে গ্রামে মাস্ক বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

মহামারী করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইলের গোপালপুরে ফেসবুক ভিক্তিক সংগঠন 'আমরা গোপালপুরবাসী' গ্রুপের উদ্দোগে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নগদাশিমলা এলাকায় জনসচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

পরে গ্রুপের এডমিন ও ভলান্টিয়ারগণ এ কর্মসূচির প্রথম দিনে উপজেলার নগদাশিমলা ও হাদিরা ইউনিয়নের গোয়ালবাড়ি, পলশিয়া, রামদেবপুর, আজগড়া, মাকুল্লা গ্রামসহ প্রায় দশ গ্রামবাসীর মধ্যে দুই হাজার মাস্ক বিতরণ করেন।

বিতরণকালে গ্রুপ এডমিন আতাউর মিতুল, বিশ্বজিৎ চক্রবর্তী, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনজু আনোয়ারা ময়না, আল আমিন শোভন, আসাদুল হক মাসুম, কে এম মিঠু, রতন ঘটক ও সাংবাদিক রুবেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এ গ্রুপের উদ্দোগে পর্যায়ক্রমে উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রামে গ্রামে দশ হাজার মাস্ক বিতরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি