১২:৩৯ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে যুবদল, ছাত্রদল, মৎস্যজীবীদলের ৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভে পুলিশ-হেফাজত সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার (২৭ মার্চ)দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিষ্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে বিক্ষোভ বের হলে পুলিশ তাতে বাঁধা প্রদান করেন। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মোস্তফা ও জেলা যুবদলের সদস্য কামাল হোসেন।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মীর মোশারফ হোসেন বিএনপির ৩ নেতা-কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করে বলে আটক করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি