০৪:২২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

রবিবার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে অলিম্পিক কোম্পানির আর এম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সাথে সাথে পিছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি পড়ে যায়। পরে ঐ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি