১১:০৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষক বাতায়নের সেরা কনন্টেন্ট নির্মাতা টাঙ্গাইলের আলাউদ্দিন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

সততা,অধ্যবসায়, কমর্দক্ষতা থাকলে যে কোন মানুষই তার কাজের স্বীকৃতি পাবে। এর প্রকৃষ্ট উদাহরণ টাঙ্গাইলের পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারি শিক্ষক মো. আলাউদ্দিন। তিনি ডিজিটাল কনন্টেন্ট নির্মানে দেশসেরা হয়েছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন” সোয়া পাচ লক্ষাধিক আইটি বিশেষজ্ঞ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল  কনন্টেন্ট তৈরি করে আসছেন তাদেরই একজন মো. আলাউদ্দিন এবছর ১৬ জানুয়ারী পাক্ষিকের সেরা কনন্টেন্ট নির্মাতা হয়েছেন। শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, সারাদেশের প্রায় ৯ লাখ শিক্ষক-শিক্ষিকা আছেন। তাদের মধ্যে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হচ্ছেন ৩ লাখ ৬৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে শিক্ষক আলাউদ্দিন বাংলা বিষয়ের ওপর কনন্টেন্ট আপলোড করে সেরা নির্বাচিত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলায় ৮ম তম সেরা কনন্টেন্ট নির্মাতা।

মো. আলাউদ্দিন জানান, যে কোন সফলতাই নি:সন্দেহে আনন্দের। আমার এই অর্জনের জন্য আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। আমার সহধর্মণীসহ আমার পুরো পরিবার ও প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাকে সহযোগিতা করেছেন। আমার ছবি শিক্ষক বাতায়নের আর্কাইভে ভাসছে যা কিনা আমার চাকরি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার এই অর্জন শুধু আমার একার নয়। এ অর্জন পুরো টাঙ্গাইবাসীর। আমি আগামীতে বাতায়নের সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি