১০:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী আলী আকবর জব্বারের গাড়ি ভাংচুর ও তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার(১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বনবিভাগের কাছে বয়লার মিলে ধানের শীষের নির্বাচনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র আলী আকবর এ অভিযোগ করেন।
 
লিখিত বক্তব্যে তিনি জানান, পৌরসভার কামার্থী এলাকায় গণসংযোগ করে রোববার(৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ডে পৌঁছলে নৌকার প্রার্থী নুরুন্নবী সরকার তার গাড়ির সামনে নিজের গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় তার সাথে থাকা বহিরাগত ২০-২৫জন ব্যক্তি লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে আলী আকবরের দুইটি গাড়ি ভাংচুর করে। এ সময় গাড়িতে থাকা বিএনপি প্রার্থী আলী আকবর জব্বার কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ গাড়ির ভেঙে পড়া কাঁচের আঘাতে সামান্য আহত হন। এ বিষয়ে কালিহাতী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আকবর জব্বার জানান, আওয়ামীলীগের প্রার্থী নুরুন্নবী সরকার বহিরাগত লোকদের নৌকার পক্ষে প্রচারণার জন্য ব্যবহার করছেন। তাদেরকে দিয়ে ধানের শীষের অন্তত পাঁচটি মাইক ইতোমধ্যে ভাংচুর করা হয়েছে। পৌরসভার বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। পৌরসভার অধিকাংশ স্থানে বর্তমানে ধানের শীষ প্রতীকের কোন পোস্টার নেই। নির্বাচনী প্রচার- প্রচারণায় বাঁধা দেওয়া, মাইক ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে ইতোপূর্বে রিটার্নিং অফিসারের কাছে তিনটি পৃথক অভিযোগ দেওয়া হলেও কোন প্রতিকার পাননি।

তিনি জানান, সবশেষ সোমবার দুপুর ১টার দিকে আওয়ামীলীগের প্রার্থী নুরুন্নবী সরকার ৪০-৫০ জন লোক নিয়ে মিছিল সহকারে তার নির্বাচনী ক্যাম্পে এসে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। অস্বীকার করায় তাকে ও তার পরিবারকে কালিহাতী ছাড়া করবেন বলে হুমকি দেন। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আলী আকবর জব্বারের পক্ষে তার ছেলে রফিকুল ইসলাম রফিক লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুরমুজ আলী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি শামীম আল মামুন মুকুলসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নুরুন্নবী সরকার জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রচারণায় তিনি বা তার কোন কর্মী-সমর্থক বাঁধা দিচ্ছেন না। তিনি জানতে পেরেছেন, রোববার রাতে কালিহাতী বাসস্ট্যান্ডে মানুষজনের জটলা দেখে বিএনপি প্রার্থীর ছেলে রফিকুল ইসলাম লাঠি হাতে তাদেরকে ধাওয়া করে। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে গাড়ি ভাংচুর করে থাকতে পারে। তবে তারা তার কর্মী বা সমর্থক নয়। নির্বাচনে ভরাডুবি হবে জেনে আলী আবকর জব্বার নানা অভিযোগ তুলছেন- যা মোটেও সত্য নয়।

এ প্রসঙ্গে কালিহাতী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, নির্বাচনী প্রচারণায় বাঁধা ও গাড়ি ভাংচুরের বিষয়ে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি