১২:৩৩ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে বেয়াইকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

ঘাটাইলে পূর্ব শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার মেয়ের শ্বশুর। সোমবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার লক্ষিন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম ছনখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

এ ঘটনায় নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শনিবার (১৬ জানুয়ারি) থেকে নুরুল ইসলাম নিখোঁজ হন। আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান না পেয়ে (১৬ জানুয়ারি) রবিবার একটি সাধারণ ডায়েরি করেন তার ছেলে আনিছুর রহমান। পুলিশ সাধারণ ডায়েরির সূত্র ধরে উদ্ধারে অভিযানে নামে। প্রাথমিকভাবে পুলিশ নিহতের মেয়ের শ্বশুর জামাল হোসেনের মেয়ের জামাই ফজর আলীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের কথা সে স্বীকার করে। পরে তার সহযোগিতায় পুলিশ ঘটনার সাথে জরিত জামাল হোসেন (৪৫) ও অটোচালক শাহ আলমকে (২২) কে আটক করে।

তাদের দেওয়া তথ্যানুসারে উপজেলার লক্ষিন্দর গ্রামের প্রাইমারী স্কুলের পাশে জঙ্গল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। 

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দেওয়াজানা বাজার থেকে জোর করে নুরুল ইসলামকে অটোরিক্সায় তোলেন তারা। পরে অটোর ভেতরেই তার শ্বাসরোধ করেন। রামদেবপুর পর্যন্ত পৌছালে যখন বুঝতে পারেন মারা গেছে, তখন লক্ষিন্দর প্রাইমারী স্কুলের পাশের জঙ্গল লাশ ফেলে চলে আসেন। লক্ষিন্দর ইউনিয়নের স্থানীয় সদস্য বাহাদুর জানান, জামাল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে এসেছেন। তাদের প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি নিহত নুরুল ইসলাম জামাল হোসের স্ত্রী অর্থ্যাৎ বিয়ানীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি