১২:৪৩ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাইকোর্টের আদেশে ভাইস চেয়ারম্যান পদ ‍ফিরে পেল নবীন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে নাজমুল হুদা নবীনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না।

গত বছর ১৫ ডিসেম্বর মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.জে.বি.এম. হাসান এবং খায়রুল আলম সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাজমুল হুদা নবীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ গোলাম নবী।

নাজমুল হুদা নবীন এ তথ্য নিশ্চিত করে বলেন, বরখাস্তে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি  আরেকটি নির্দেশনা চেয়েছিলাম যেন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারি। আদালত তাঁর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা না দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য,গতবছর বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্থানীয় সরকার বিভাগের ওয়েব সাইটে এ প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব মোহাম্মদ জরিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিস্তারিত কারণ তুলে ধরে এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি