১২:৫২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

''বীরমুক্তিযোদ্ধার উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন"

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলীর উপর নৃশংস হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২জানুয়ারি) সকালে টাঙ্গাইলের সন্তোষে উপস্থিত বীরমুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণের সঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একজন বীরমুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলার আহবায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ইঞ্জিঃ হাসরত খান ভাসানী, বীরমুক্তিযোদ্ধার সন্তান তুহিন সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান আব্দুল আলিম। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাসুম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ৭১'এর চিহ্নিত রাজাকার মিজানুর রহমানের ভাই এবং সন্তানেরা হত্যার উদ্দেশ্যে বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলী ও তার পরিবারের উপর নৃশংস হামলা চালায়।

পরে স্থানীয় জনগণ শারীরিকভাবে মারাত্মক আহত বীরমুক্তিযোদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি