১২:০৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপত্বিতে আয়োজিত সম্মেলন বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার ঘোষ, সহ-সভাপতি জে এল ভৌমিক, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অঙ্কুরজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, দপ্তর সম্পাদক বিপ্লব দে প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু)।  এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি