০৬:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিতে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে শহরের বেপারীপাড়া এলাকার সামনে জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু প্রমুখ।

এতে অংশ নেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফি, প্রচার সম্পাদক একে এম মনির হোসেন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেনসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ করা উচিত। তা না হলে দেশে গণতন্ত্র ফিরে পাবেনা। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। তারা আরোও বলেন (৩০ জানুয়ারী) আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী মাহমুদুল হক সানুকে ভোট দিনে এবং জনসাধারণকে ভোট দিতে বলবেন

এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুর্ননির্বাচনের দাবিতে নানা স্লোগান দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি