১২:৩৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ বছরে ১১ খুঁনসহ ৫৩ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন

টাঙ্গাইল ডিবি’র ওসি শ্যামল দত্ত ঢাকা সিআইডি’তে

জাহাঙ্গীর হোসেন , মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গত দুই বছরে ১১ খুঁনসহ ৫৩টি চাঞ্চল্যকর মামলা তদন্ত করে রহস্য উদঘাটন করে প্রশংসা অর্জনকারী ডিবি (দক্ষিণ) পুলিশের এর সেই ওসি শ্যামল কুমার দত্তকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। 

মঙ্গলবার তিনি তাঁর কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থল ঢাকা মালিবাগ সিআইডিতে যোগদানের উদ্দেশ্যে টাঙ্গাইল ত্যাগ করেছেন। এর আগে তিনি ডিবি (দক্ষিণ) এর ওসি’র নতুন দায়িত্ব পাওয়া জেলার সখিপুর থানার সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেনের নিকট হস্তান্তর করেন।

এদিকে ওসি শ্যামল কুমার দত্তের পদায়নে তার দীর্ঘদিনের সহকর্মীরা ডিবি কার্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তারা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় সেখানে সংক্ষিপ্ত আলোচনায় সহকর্মীরা ওসি শ্যামল কুমার দত্তের কর্মময় জীবনের প্রশংসা করেন। সে সময় সেখানে সহকর্মীদের চোখের জলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

অনুষ্ঠানের টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) এর উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর, উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ডিবি ছাড়াও শ্যামল স্যারের সঙ্গে মির্জাপুর থানায় এক সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। উনার মতো চৌকস অফিসারের অধীনে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, অপরাধের ধরন দেখে অনেকটা গন্ধ শুকে তিনি অপরাধী শনাক্ত করতে পারেন। যে কোন চাপ ও ভয়ের উর্ধ্বে থেকে মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে ঘটনার রহস্য উদঘাটন করা শ্যামল কুমার দত্তের অন্যতম গুন বলে তারা উল্লেখ করেন। তার সংস্পর্শে থেকে দেখার সুযোগ হয়েছে। এই অভিক্ষতা ভবিষ্যতে তাদের কর্মজীবনে অনেক কাজে আসবে বলে তারা উল্লেখ করেন। 

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) এর ওসি’র দায়িত্ব গ্রহণ করেন শ্যামল কুমার দত্ত। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক জেলার চাঞ্চল্যকর খুঁনের ঘটনাসহ ক্লুলেস সব মামলা তদন্ত করে রহস্য উদঘাটন করতে থাকেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ১১টি চাঞ্চল্যকর খুঁনের ঘটনাসহ ৫৩টি মামলার রহস্য উৎঘাটন করেন।  খুঁন ছাড়াও ডাকাতি, অস্ত্র, মাদক, নারী ও শিশু, বিশেষ ক্ষমতা আইন, তথ্য প্রযুক্তি, ডিজিটাল আইন ও চুরিসহ অধিকাংশই ক্লুলেস মামলা ছিল বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে এসব মামলার রহস্য উদঘাটন করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পায়। এজন্যে তিনি একাধিক বার ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী পুলিশ অফিসার হিসাবে পুরষ্কার পেয়েছেন এছাড়া কাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশের আইনশৃঙ্খলা মিটিংয়ে পেয়েছেন একাধিক পুরস্কারও।

এ ব্যাপারে শ্যামল কুমার দত্ত বলেন, পদায়ন সরকারি চাকুরির একটি স্বাভাবিক নিয়ম। যেখানে যখন যে দায়িত্ব দেয়া হবে অর্জিত একাডেমিক প্রশিক্ষণ ও নিজের মেধা দিয়ে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি