১০:৫৭ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মধুপুরে প্রতিরোধ সমাবেশ

এস এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারি “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্যে এ কর্মসূচি পালন করে। 

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিরোধ সমাবেশে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন। পরে জেলা পরিষদের মধুপুর অডিটরিয়ামে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এতে সহকারী কমিশনার (ভূমি) এম.এ করিম, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান অধ্যক্ষ বজলুর রশীদ খান প্রমুখ বক্তৃতা করেন।  

এ দিকে ধনবাড়ী উপজেলা  নির্বাহী  কর্মকর্তার কার্যালয়ের সামনেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফিন। বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি