০১:৩১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে সিএনজি চাপায় মাদরাসা ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় এক মাদরাসার ছাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। 

বিষয়টি বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন নিশ্চিত করেছেন। নিহত মাদরাসা ছাত্রীর নাম সুরাইয়া আক্তার (১০)। সে উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।

উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান,  দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদরাসার প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সলিম ভূইয়ার মেয়ে সুরাইয়া আক্তার ছুটি শেষে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজি চালিত একটি অটোরিক্সা বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অপর একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে সুরাইয়ার উপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার অপর ৫ জন আহত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি