০৮:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ড্রেজিং এর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর গাবাসারা মৌজায় নদী খনন প্রকল্পের নামে ড্রেজারের মাধ্যমে আবাদি জমি কেটে নদী তৈরীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, মো. মহর আলী মন্ডল, মো. ওয়াজেদ আলী সরকার, আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, ফসলি জমির উপর নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে হাজার হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃৃষকের ১০০ একর জমিতে ইতিমধ্যে বাদাম, ধান, তরমুজ, কালাই, গম ইত্যাদি ফসল রোপন করা হয়েছে। ড্রেজিং করা হলে সকল সম্পত্তি নদীতে চলে যাবে। নদীর পাড়ের ফসলি জমিও ভাঙ্গনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরে মানুষ বসবাস করতে পারবে না।

তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি