০৬:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরের মেয়র প্রার্থী রকিবুল হক ছানার গণমিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে পুনরায় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র রকিবুল হক ছানার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের গোহাটা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সূতী পলাশ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

বক্তব্যে মেয়র রকিবুল হক ছানা আওয়ামী লীগের দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে ত্যাগী কর্মী দাবী করে বর্তমান মেয়রের দায়িত্বে থাকাবস্থায় এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। এ সময় তিনি জণগনের ভালোবাসায় সিক্ত হয়ে পৌরসভাটিকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা সরকারের নৌকার মাঝি হিসাবে পুনরায় দলীয় মনোনয়নের প্রত্যাশা করেন। মিছিলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র কুন্ডুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ হাজার লোক অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি